পঞ্চগড়ে পথচারীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি মুক্তা
পঞ্চগড় প্রতিনিধি-রমজানের প্রথম দিন থেকেই পঞ্চগড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মুসাফির ও পথচারীদের ইফতার উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা।
গত মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে পবিত্র এই মাসে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অবস্থাসম্পন্ন সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, আসুন আমরা কৃত্রিম সংকট সৃষ্টি করে জিনিসপত্রের দাম না বাড়াই। এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, সাধারণ সম্পাদক এসএম হুমায়ূন কবীর উজ্জল, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও প্যানেল মেয়র আশরাফুল আলম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হাসানাত মো. হামিদুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় পাঁচশ জন মুসাফির, পথচারী ও অসহায় ছিন্নমূল, ভবঘুরে রোজাদার মানুষের মাঝে ইফতার উপহার বিতরণ করা হয়। ইফতার হিসেবে ছিল ডিম-খিচুরী, সালাদ ও খেজুর।
উল্লেখ্য, নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা নিজের উদ্যোগে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার পক্ষ থেকে গত কয়েক বছর ধরে মুসাফির ও পথচারীদের মধ্যে ইফতার উপহার বিতরণ করে আসছেন। গোটা রমজান মাসজুড়ে পঞ্চগড়-১ আসনের তিন উপজেলার ২৩ ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রতিদিন পাঁচশজনকে এমন ইফতার উপহার বিতরণ করা হবে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































